ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমিসহ তিনজনের জামিন নামঞ্জুর হবিগঞ্জ লাখাইয়ে ২ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ বাহুবলে নতুন ইউএনও উজ্জ্বল রায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে, সিলেট কাল থেকে সব মেডিকেল কলেজ বন্ধ সিলেট তাঁতীপাড়া থেকে গ্রেপ্তার- ১০, উদ্ধার-১ দুবাইয়ে নিহত প্রবাসীর মরদেহ বাড়িতে পৌঁছে দিলেন মন্ত্রী আরিফ সিলেট ওসমানীনগরে শক্তিশালী ভ্রাম্যমাণ আদালত সত্ত্বেও বেপরোয়া মাটি ব্যবসা সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ, আটক ১ সিলেট জৈন্তাপুরে খাঁসিয়াপল্লীর নিরাপত্তায় পুলিশ টহল জোরদার

ইউক্রেনকে আরও ১২০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ,অনলাইন সংস্করণ

ইউক্রেনকে নতুন আরও ১২০ কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও কামানের গোলা সরবরাহ করা হবে।মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সহযোগিতা প্যাকেজ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের চলমান উদ্যোগ। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ ও নিজেদের ভূখণ্ড রক্ষায় সহযোগিতা করবে এই প্যাকেজ। এতে অজ্ঞাত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও পশ্চিমা অস্ত্রের জন্য গোলাবারুদ থাকবে।

এ ছাড়া ইউক্রেনের বিদ্যমান অস্ত্র ব্যবহারেরও সরঞ্জাম থাকবে। ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় এই সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। এবারের প্যাকেজে ড্রোন বিধ্বংসী গোলাবারুদ রয়েছে। এতে প্রমাণিত হচ্ছে, ইরানের নির্মিত ড্রোনগুলো ক্রমেই ইউক্রেনের জন্য হুমকি হয়ে উঠছে। রয়েছে ১৫৫এম কামানের গোলা। এ ছাড়া বাণিজ্যিক স্যাটেলাইট ছবি পরিষেবার পাশাপাশি প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য তহবিল থাকবে এই প্যাকেজে। সর্বশেষ এই সহযোগিতা প্যাকেজের মাধ্যমে ২০২২ সালের ফেব্রুয়ারির পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ কোটি ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউক্রেনকে আরও ১২০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:১৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩