সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে- সিলেটে গৃহায়ণ মন্ত্রী সিলেটে পরকীয়া’ নিয়ে কথার জেরে ব্যবসায়ী খুন সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ আলোর দিশারী হয়ে এসেছিলেনহযরত মুহাম্মদ (সা.) আলোচনা সভায় সিসিক প্রশাসক সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ

এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,অনলাইন সংস্করণ

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান।যেখানে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাবর আজমের দল।বুধবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ২৬ রানের জয় পেয়েছেন স্বাগতিকরা। এদিকে এই জয়ের মধ্য দিয়ে একটা লজ্জাজনক ইতিহাসের পরিসমাপ্তি ঘটাল পাকিস্তান। এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেন তারা। ২০১১ সালের পর যা এবার প্রথম।

বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে দ্য গ্রিন ম্যানদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান কিউইরা। আগে ব্যাট করতে নেমে এদিন খুব একটা ভালো শুরু এনে দিতে পারেননি সিরিজের আগের দুই ম্যাচে টানা সেঞ্চুরি করা ফখর জামান। ২৬ বলে মাত্র ১৯ রানেই প্যাভিলিয়নে ফিরেন তিনি।দ্বিতীয় উইকেটে বাবর ও ইমাম-উল হকের শতাধিক রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে পাকিস্তান। ১০৮ রানের জুটি ভাঙেন ম্যাট হেনরি। বাবর ৬২ বল খেলে ৫৪ রানে ফেরেন। ততক্ষণে অর্ধশতক তুলে নেওয়া ইমাম-উল হক এর পর জুটি গড়ার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিকের সঙ্গে। শফিক ১৯ রানে বিদায় নিলে ভাঙে ৩৭ রানের জুটি। 

এর পর ইমাম-উল হকও বেশিক্ষণ টিকতে পারেননি।নার্ভাস নাইন্টির শিকার হয়ে দলীয় ১৯২ রানে ৯০ করে আউট হন তিনি। শেষ দিকে রিজওয়ানের ৩২ ও আঘা সালমানের ৩১ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে পাকিস্তান।২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন কিউইদের দুই ওপেনার উইল ইয়াং ও টম ব্লান্ডেল। উদ্বোধনী জুটি থেকে আসে ৮৩ রান। এর পর ৪১ বলে ৩৩ রানে ইয়াং সাজঘরে ফিরলেও ফিফটি তুলে নেন ব্লান্ডেল। তবে ৭৮ বলে ৬৫ রানে তিনিও বিদায় নেন।

অন্যদিকে গত দুই ম্যাচে সেঞ্চুরি করলেও এদিন খুব একটা সুবিধা করতে পারেননি তিনে নামা ড্যারিল মিচেল। ২৪ বলে ২১ রানেই আউট হয়ে যান তিনি। এর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক টমর লাথাম। কিন্তু ৬০ বলে ৪৫ রানেই থামেন তিনি। শেষ দিকে ম্যাকঞ্জির আগ্রাসী ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখলেও ৪৯.১ ওভার শেষে ২৬১ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪৫ বলে ৬৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই ব্যাটার। পাকিস্তানের হয়ে বল হাতে দুটি করে সর্বোচ্চ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও নাসিম শাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক যুগ পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান 

আপডেট সময় : ০৪:৫৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩