সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

ছেলে উঠতে না পারায় চলন্ত ট্রেন থেকে মায়ের ঝাঁপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি,অনলাইন সংস্করণ

ছেলে ট্রেনে উঠতে না পারায় চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন মা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে শনিবার রাতে এ ঘটনা ঘটে।আহত শারমিন আক্তার মিতু বরিশালের কাজীরহাট এলাকার তন্ময় আহমদের স্ত্রী।

সংশ্লিষ্টরা জানান, ঢাকায় যেতে ছেলেকে নিয়ে শনিবার রাতে প্লাটফরমে অপেক্ষায় ছিলেন মা। ট্রেন এসে স্টেশনে থামতেই তড়িঘড়ি করে উঠে পড়েন মা। তবে দুই মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিলে মা তাকিয়ে দেখেন ছেলে ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। প্লাটফরম থেকে ট্রেনে উঠতে পারেনি তার সন্তান। তাই ছেলের জন্য চলন্ত ট্রেন থেকেই প্লাটফরমে ঝাঁপ দেন মা।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব আহসান বলেন, ভানুগাছ থেকে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিই। ট্রেনের দরজায় দাঁড়িয়ে যখন নিজের বাবা-মায়ের দিকে তাকিয়ে আছি, তখন দেখি একটা ছেলে নিচ থেকে ট্রেনে উঠতে অনেক চেষ্টা করে। ওই সময় তার মা দৌড়াতে দৌড়াতে আমার ছেলে কোথায় বলে ট্রেন থেকে প্লাটফরমে ঝাঁপ দেন।ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার কবির আহমেদ বলেন, আহত নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেদুল করিম বলেন, আহত নারীর অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি হাত-পা ও কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। সেখান থেকে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালের ট্রমা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছেলে উঠতে না পারায় চলন্ত ট্রেন থেকে মায়ের ঝাঁপ

আপডেট সময় : ০৪:৪৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩