সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

বাড়ি ফেরার পথে বখাটের দা’য়ের কোপে স্কুল ছাত্রীর মৃত্যুত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

নেত্রকোণা,মানবাধিকার নিউজ

নেত্রকোণার বারহাট্টায় স্কুল থেকে ফেরার পথে খুন হলো দশম শ্রেণির ছাত্রী মুক্তি রাণী বর্মন। দুর্বৃত্তের আকস্মিক হামলায় স্কুলছাত্রীর এমন মৃত্যুতে আতঙ্কিত ও বাকরুদ্ধ পরিবারসহ এলাকাবাসী।

গত মঙ্গলবার (২ মে) বিকাল ৩টার দিকে জেলার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিফুরা উচ্চ বিদ্যালয় থেকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাওছার নামের এক বখাটে মুক্তির পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় সাথে থাকা দুই সহপাঠী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তার অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করে। ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুক্তি রানী সরকার উপজেলার প্রেমনগর গ্রামের নিখিল বর্মনের মেয়ে।

মুক্তির সহপাঠীরা জানায়, কাওছার প্রায়শই মুক্তির ছোট বোনকে উত্যক্ত করতো। ছোটবোন উত্যক্তের ঘটনা মুক্তির কাছে জানিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে সে পরিবারের সদস্য হিসেবে মুক্তির ওপর এই আক্রমণ করে।স্থানীয় লোকজন এই বর্বর ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত অপরাধীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।এদিকে, অপরাধী কাওছারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর-রশিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাড়ি ফেরার পথে বখাটের দা’য়ের কোপে স্কুল ছাত্রীর মৃত্যুত

আপডেট সময় : ০৫:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩