সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যা বললেন সিনিয়র সহকারী সচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি,

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে দুটি ট্রেনের সংঘর্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১১ কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে।চট্টগ্রাম-৮ উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ওই ১২ জন কর্মকর্তা সোনার বাংলা ট্রেনে ঢাকায় ফিরছিলেন।ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম।তিনি বলেন,আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় প্রাণে বেঁচে আছি। আমরা সব কিছুর নিচে চাপা পড়েছিলাম।পরে লোকজন আমাদেরকে টেনে বের করে এনেছে। এমনিতে শরীরে আঘাত পেলেও তা খুব গুরুতর নয়।আল্লাহ আমাদের উদ্ধার করেছেন।

রৌশন আরা বেগম আরও বলেন,ট্রেনে আমরা ১২ জন ছিলাম।আপাতত আমরা একটি দোকানে আশ্রয় নিয়েছি।আমাদের নেওয়ার জন্য কুমিল্লা জেলা নির্বাচন অফিসের গাড়ি আসছে।আহত ইসি কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগের।

উল্লেখ্য,কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা’এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।এ ঘটনায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।দুর্ঘঠনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যা বললেন সিনিয়র সহকারী সচিব

আপডেট সময় : ০২:০০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩