সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি,নারীসহ নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

 কক্সবাজার প্রতিনিধি,

জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।শুক্রবার দুপুরে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।গোলাগুলির সময় দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ হাশিম ও  নুর হাবা।পুলিশের দাবি,হাশিম সন্ত্রাসী গোষ্ঠী আরসার সক্রিয় সদস্য।পুলিশের গুলিতে’ হাশিম নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় সন্ত্রাসীদের পালটা গুলিতে নুর হাবা মারা যান।ফারুক আহমেদ জানান, ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকে মসজিদের পাশে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জনের অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে সন্ত্রাসীরা। তাদের গুলিতে নুর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হন। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।পরে পুলিশ রোহিঙ্গাদের ও নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের ওপর পালটা গুলি চালায়। সন্ত্রাসীরা গুলি করতে করতে দিগ্বিদিক পালাতে থাকে।দৌড়ে পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে একটি অস্ত্রসহ আটক করে পুলিশ।পরে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাশিমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের দুইজন সদস্য আহত হয়েছে।হাশিম রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি,নারীসহ নিহত ২

আপডেট সময় : ০৩:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩