সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন, অনলাইন সংস্করণ

সব ধরনের ফুটবলের কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।ফিফার ইথিক্স কমিটি দিয়েছে এমন সিদ্ধান্ত। সোহাগকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করেছে ফিফা।ফিফার ফাণ্ডের অপব্যবহারের কারণে সোহাগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে ফিফার বিবৃতিতে জানানো হয়।সেখানে বলা হয়, বাফুফেকে দেওয়া ফিফার ফান্ডের খরচের হিসাব দিতে ভূয়া কাগজপত্র দাখিল করা হয়েছে।

ফান্ডের অর্থ খরচ সংক্রান্ত বিষয়ে বাফুফের দেওয়া তথ্য পর্যালোচনা করে ফিফার তদন্তে এবং শুনানিতে ত্রুটি ধরা পড়েছে।সবশেষ গত ফেব্রুয়ারিতে ফিফার সদর দপ্তরে ডাক পড়েছিল সোহাগসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও তিন কর্মকর্তার।এর বেশ কিছুদিন আগে ফিফা বাফুফেতে তাদের প্রতিনিধি বসিয়ে অডিট প্রতিবেদনগুলো তদন্ত করছিল। সেই তদন্ত করতে গিয়ে ফিফার ফান্ডের ব্যয়ের হিসাবে নানা অসংগতি খুঁজে পেয়েছিল ফিফা। এ কারণেই ফেব্রুয়ারিতে ডাক পড়েছিল তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা

আপডেট সময় : ০৩:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩