সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

শপিং ব্যাগে ৫ হাজার ইয়াবা, র‌্যাবের হাতে ইউপি সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১৭৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

টাঙ্গাইলে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও এক যুবককে আটক করেছে র‌্যাব।শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশের গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হচ্ছেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার বিজুল কঞ্চিগাড়ি গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে দিওর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরামুল হক (৪৭) ও দিওর গ্রামের  ওয়াজেদের ছেলে মোক্তার হোসেন (২৮)।বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে র‌্যাব ১৪ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,শুক্রবার মাঝরাতে তিনি জানতে পারেন দুইজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোল চত্বর মোড় এলাকায় অবস্থান করছে।

শনিবার ভোর রাতে র‌্যাবের একটি দল ওই স্থানে পৌঁছালে আকরামুল হক ও মোক্তার হোসেন দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। মোক্তার হোসেনের হাতে থাকা একটি শপিং ব্যাগ হতে পাঁচ হাজার ৩৮০ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করত।তারা ঢাকা মহানগর হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে। উদ্ধার আলামতসহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শপিং ব্যাগে ৫ হাজার ইয়াবা, র‌্যাবের হাতে ইউপি সদস্য আটক

আপডেট সময় : ০৩:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩