সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

বড় দল হতে যা করতে হবে জানালেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

দেশে এবং বিদেশের মাঠে ধারাবাহিক পারফর্ম করে নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বিশ্ব ক্রিকেটে পরিচিত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত।তাদের মতো বড় দল হতে যা করতে হবে জানালেন সাকিব আল হাসান।বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব বলেন,আমরা যদি বড় দল হতে চাই, আমাদের মাঠে যেতে হবে এবং প্রথম বল থেকে নিজেদের সেভাবে প্রকাশ করতে হবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে সিরিজ নিশ্চিত করার পর সাকিব বলেন, যদি ভালো দল হতে চান, যখন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে যাবেন, তারা সব সময়ই ৩-০ করতে চায়, যদি তারা ২-০ করে ফেলে। আমরাও সেটাই করার চেষ্টা করব।সাকিব আরও বলেন, সিরিজ জয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। সিরিজের শেষ ম্যাচে হয়তো কিছু নতুন খেলোয়াড়কে খেলানো হতে পারে। তবে জয়ের ক্ষুধা একই থাকবে।

বুধবার চট্টগ্রামে ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট শিকারের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব।নিজের কীর্তি নিয়ে সাকিব বলেন, ভালো লাগছে বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারে শীর্ষে উঠতে পেরে।নিজের কীর্তির চেয়ে দলের জয়ে বেশি খুশি সাকিব। তিনি বলেন,গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেটাই আজ পুনরাবৃত্তি করতে চেয়েছি। সেটা ভালোভাবে পেরেছিও।যদি বড় দল হতে চাই, আমাদের মাঠে যেতে হবে এবং প্রথম বল থেকে নিজেদের সেভাবে প্রকাশ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড় দল হতে যা করতে হবে জানালেন সাকিব

আপডেট সময় : ০৩:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩