সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

কুরআনে হাত রেখে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
কুরআন

পবিত্র কুরআনে হাত রেখে শপথগ্রহণ করেছেন আমেরিকার প্রথম হিজাবি বিচারক নাদিয়া কাহাফ। প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে প্যাসাইক কাউন্টিতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে,বৃহস্পতিবার নিজের দাদি থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া পবিত্র কুরআনের ওপর হাত রেখে তিনি শপথগ্রহণ করেন। নাদিয়া কাহাফ আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যে সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নাদিয়া কাহাফ একজন সিরিয়ান বংশোদ্ভূত পারিবারিক আইন এবং ওয়েন শহরের অভিবাসনবিষয়ক অ্যাটর্নি।এ সময় ৫০ বছর বয়সি নাদিয়া বলেন,আমি অনেক আনন্দিত ও নিজেকে গর্বিত অনুভব করছি।নিউজার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি এক বছর আগে ১৫ ব্যক্তিকে বিচারক হিসেবে মনোনয়ন দেন। গত ২৮ ফেব্রুয়ারি তাদের নিয়োগ অনুমোদন করে নিউজার্সি সিনেট। এই ১৫ জনের অন্যতম হলেন নাদিয়া কাহাফ।

যদিও কাহাফ বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী নন। তবে তিনিই প্রথম হিজাব পরিহিত অবস্থায় বেঞ্চে বসবেন।পারিবারিক আইন ও অভিবাসন বিশেষজ্ঞ নাদিয়া কাহাফ প্রথমে কাজ শুরু করেন হ্যালেডনে।২০০৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকারবিষয়ক প্রতিষ্ঠান ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের নিউজার্সি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

পাশাপাশি তিনি ক্লিফটনের সমাজসেবা সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা এবং ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরও দুজন মুসলিম নারী বিচারক দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২২ সালের জুনে অ্যারিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক মনোনীত হয়ে ইতিহাস তৈরি করেন।আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরী নামে এক মুসলিম নারীও রয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুরআনে হাত রেখে শপথ নিলেন প্রথম হিজাবধারী মার্কিন বিচারক (ভিডিও)

আপডেট সময় : ০৫:৪৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩