সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

পাঁচ সিটির মধ্যে আগে হবে গাজীপুরের ভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৫৪ বার পড়া হয়েছে

মেয়াদ শেষ হওয়ার পথে থাকা দেশের পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুরে আগে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।তিনি আরও জানান,বাকি চার সিটিতে (রাজশাহী, বরিশাল,সিলেট ও খুলনা) ভোট জুলাইয়ের শুরুতে হবে।বৃহস্পতিবার রাজধানীর আগারগাওঁ নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।ইসি রাশেদা বলেন,কুরবানির পরে আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে।কেননা অনেক কাজ। অনেক ধরনের বিষয় আছে।

এ সময় নির্বাচনি আইন নিয়ে কথা বলেন ইসির এই কমিশনার। তিনি কমিশন থেকে নির্বাচনি আইন সংস্কারে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি পাশ হলে আইনটি ‘যুগান্তকারী’ হবে উল্লেখ করে বলেন,এতে প্রার্থী,সমর্থক সবার আচরণগত পরিবর্তন হবে।আমরা অনেক বিষয় চিহ্নিত করে শাস্তির বিধানের সুপারিশ করেছি।ভোটারদের যাতে বাধা না দেওয়া হয় সেই বিষয়টিও রয়েছে।আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনি আইন সংস্কারের প্রস্তাবগুলো উত্থাপন করা হতে পারে।

আইনের প্রস্তাবনায় রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখার বিষয়ে সময় বাড়িয়ে ২০৩০ সাল করা,নির্বাচনি অনিয়ম রোধে নানা ধরনের শাস্তি বাড়ানোর সুপারিশ আছে।এ প্রসঙ্গে ইসি রাশেদা বলেন, ‘২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠক রয়েছে।এ সভায় আমাদের প্রস্তাবগুলো উঠবে।আমরা যা প্রস্তাব করেছি সব আছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে সংসদ পাঠানো হবে।সংসদে পাশের সময় ইসির প্রস্তাবে সংযোজন বিয়োজন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঁচ সিটির মধ্যে আগে হবে গাজীপুরের ভোট

আপডেট সময় : ১১:২৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩