সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা সিলেট সফরে আসছেন মন্ত্রী প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী- ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

আদালতের কাছে ন্যায়বিচার পাব: শাকিব খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করার পর চিত্রনায়ক শাকিব খান বলেছেন,আমি আশা করছি, মহামান্য আদালতের কাছে ন্যায়বিচার পাব।ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মামলা করার পর শাকিব খান বলেন, ‘আমি মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম।সেখান থেকে মহামান্য আদালতের কাছে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। আজ আমি আদালতে মামলাটা দায়ের করেছি।আদালত সমস্ত কিছু দেখেছেন এবং আমলে নিয়েছেন।’

আজ সকালে চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে নালিশি মামলা করেন চিত্রনায়ক শাকিব খান।ঢাকার সিএমএম আদালতে তিনি মামলাটি করেন। আদালত শাকিব খানের জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।আইনজীবী খায়রুল হাসান প্রথম আলোকে বলেন, আদালত আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে হাজির হতে সমন দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে তিনি বলেন,২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহপ্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ।অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার রহমত উল্লাহর নামে মানহানির মামলা করতে রাজধানীর গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। তবে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতের কাছে ন্যায়বিচার পাব: শাকিব খান

আপডেট সময় : ১০:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩