সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গরমে শিশুদের ডায়রিয়া: কারণ, প্রতিরোধ ও করণীয় বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে- প্রধানমন্ত্রী জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ সিলেট বিভাগে এ পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা ৮১,গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৪ সিলেটে অর্ধশতাধিক মালিক পেলেন হারানো মোবাইল ফোন সিলেটে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হলো জগন্নাথদেবের স্নানযাত্রায় সিলেট নগরের জন্য সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে- সিসিক প্রশাসক সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হবিগঞ্জ সীমান্তে পুশইন সতর্ক ৫৫ বিজিবি, পাহারায় চা বাগানের শ্রমিকরাও

রাবি ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে।এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।এ রিপোর্ট লেখার সময় শনিবার রাত ৮টার পরও সংঘর্ষ চলছিল। উভয়পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।শিক্ষার্থীরা বিনোদপুর বাজারে আগুন ধরিয়ে দিয়েছেন।আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।ঘটনাস্থল থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লাবু হক জানান,শনিবার রাবির একজন শিক্ষার্থী বাসে করে বগুড়া থেকে নিজের ক্যাম্পাসে ফিরছিলেন।এসময় সিটে বসাকে কেন্দ্র করে বাসের কন্ডাক্টরের সঙ্গে তার তর্ক হয়। বাসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে আসলে ওই ছাত্রের সঙ্গে কন্ডাক্টর আবার তর্ক জড়ান।

 খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনাস্থলে জড়ো হয়ে এর প্রতিবাদ করেন।এ সময় স্থানীয় এক ব্যক্তি এসে ছাত্রদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে উভয়পক্ষে সংষর্ষ শুরু হয়। স্থানীয়রা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবোরধ করে রেখেছেন।স্থানীয়দের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের এক পর্যায়ে ছাত্ররা বিনোদপুর বাজারে আগুন ধরিয়ে দিয়েছেন।স্থানীয়দের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল জাবের আহমেদ যুগান্তরকে বলেন,বাসের কন্ডাক্টর ও স্থানীয়দের হামলা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে রক্ষা করতে ঘটনাস্থলে যাই।এ সময় তারা আমাদের ওপর হামলা করে।এতে আমাদের অর্ধশতাধিক ছাত্র আহত হয়েছেন। আমরা সবাই হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে।

Shares

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাবি ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

আপডেট সময় : ০২:৩২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩