ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আন্তর্জাতিক দূ র্নী তি বিরোধী দিবসের কর্মসূচি সফল আহবান সিলেটে ভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন সিলেটে ইসলামী ৮ দলের সমাবেশ বিএনপির মনোনয়ন পেলেন ১১ নারী, কে কোন আসনে ? আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল সিলেট ওসমানী বিমানবন্দরে বিদেশী সিগারেট ও ৬ আইফোন জব্দ সিলেটের কাষ্টঘর সুইপার কলোনী অভিযান, গ্রেপ্তার ৫ এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের শাহপরান (রহঃ) থানা বার্ষিক পরিদর্শন লড়াই করেও হেরে গেল বাংলাদেশ কার্ড ছাপানোর পরও বিয়ে ভেঙেছিল সালমানের, এখন কোথায় সেই পাত্রী?

সরকার হটাতে বিএনপিপন্থী পেশাজীবীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

নিত্যপ্র‍য়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি,দমন-পীড়ন বন্ধ,সংসদ বাতিল,তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ সরকার পতনের ১০ দফা’দাবি আদায়ে মানববন্ধন করেছে বিএনপিপন্থী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর নটর ডেম কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।বিএনপির যুগপৎ আন্দোলনে সমর্থন জানিয়ে পেশাজীবীরা এ মানববন্ধনের আয়োজন করেন।এ সময় পেশাজীবী নেতারা বলেন,সরকারকে হটাতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে।মানববন্ধনে পেশাজীবী নেতাদের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড.লুৎফর রহমান,ড্যাব সভাপতি প্রফেসর ডা.হারুন আল রশিদ, অ্যাব সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন,ড্যাবের মহাসচিব ডা.আব্দুস সালাম,সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম,প্রফেসর ডা.সাহিদুর রহমান,প্রফেসর ডা.মোস্তাক রহিম স্বপন,ডা.জহিরুল ইসলাম শাকিল,ডা.মেহেদি হাসান,ডা.আবুনাসের,ডা.তালুকদার তরিকুল ইসলাম আয়াত,ডা.তোফাজ্জল হোসেন বকুল,ডা. এমরান,ডা.ওবায়দুল কবির,প্রফেসর ড.নজরুল ইসলাম,ইঞ্জিনিয়ার একেএম জহিরুল ইসলাম,ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ,ইঞ্জিনিয়ার আইনুল কবির,ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজিব, ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম,ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রকি,সাংবাদিক সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, এসএম রিয়েল রোমান, জেটেব সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ডিএ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সান্টু, ইঞ্জিনিয়ার সাখাওয়াত,ইঞ্জিনিয়ার এবিএম রুহুল আমিন আকন্দ,অ্যামট্যাবের হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা.এজেডএম জাহিদ হোসেন গাজীপুরে মানববন্ধনে নেতৃত্ব দেন।সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেন,বর্তমান সরকারের আমলে পেশাজীবীরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন।ভিন্নমতের হাজার হাজার পেশাজীবীকে চাকরিচ্যুত করা হয়েছে। দলীয় বিবেচনায় যোগ্য অফিসারদের পদোন্নতি আটকিয়ে রাখা হয়েছে।বহু পেশাজীবীকে গুম ও খুন করা হয়েছে। শুধু এ সরকারের আমলে ৫৪জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। মামলা দিয়ে পেশাজীবীদের ঘর ছাড়া,বাড়ি ছাড়া করা হয়েছে।তিনি বলেন,আমরা বহু অপেক্ষা করেছি।এ সরকার দিন দিন হিংস্র থেকে হিংস্রতর হচ্ছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আর বসে থাকলে চলবে না।পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে বাঁচা-মরার লড়াইয়ে শামিল হতে হবে।গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি পেশাজীবী-বুদ্ধিজীবীদের ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরকার হটাতে বিএনপিপন্থী পেশাজীবীদের মানববন্ধন

আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩