ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যে মন্ত্রে ৪৫-এও এমন লাবণ্য ধরে রেখেছেন কারিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু ভোটের অনিয়ম নিয়ে ইইউকে অভিযোগ জানাবেন রুমিন ফারহানা বিবিসি হিন্দিকে পররাষ্ট্র উপদেষ্টা,ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেওয়া ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন,জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চায় যুক্তরাষ্ট্র! উদ্বিগ্ন ভারত বাংলাদেশ নারী দলে প্রথম প্রবাসী ফুটবলার আনিকা? রাজশাহী ফাইনালে সিলেটের বিদায় হবিগঞ্জ-২ আসনের খেলাফত মজলিসের আমির প্রতীক পেয়েই গেলেন ৯ শহীদের কবর জিয়ারতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শেখ সুজাত বিএনপি থেকে বহিষ্কার

খালেদা জিয়া নির্বাচন করবেন কি না,আদালত ভালো বলতে পারবেন:কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাহী ক্ষমতায় মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত রেখেছেন।তিনি বলেন,এর অর্থ এই নয় যে খালেদা জিয়ার সাজা বাতিল হয়ে গেছে।তিনি এখনো কারাদণ্ডিত এবং দণ্ড নিয়েই আছেন।এখন তিনি নির্বাচন করবেন কি রাজনীতি করবেন,সেটা আদালতের জাজমেন্টের অপেক্ষায় রয়েছে।এটা আদালতই ভালো বলতে পারবেন।আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে হলটির সুবর্ণজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর চলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে কাদের ছিলেন প্রধান অতিথি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওবায়দুল কাদের মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন।মুহসীন হল অ্যালামনাইয়ের পুনর্মিলনীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর চলে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) লন্ডনে বসে পলাতক অবস্থায়ও আয়েশি জীবন যাপন করছেন। সেখানে তাদের মুখে আওয়ামী লীগকে আয়েশি জীবনের কথা বলা শোভা পায় না।আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের আরও বলেন,বিএনপি নিজেদের পকেটের উন্নয়নের রাজনীতি করে আর শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের রাজনীতি করেন। কে কী বলল,তাতে আমাদের কিছু আসে-যায় না।আওয়ামী লীগ ডাকসু নির্বাচন চায় কি না, এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আওয়ামী লীগ এখানে ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করবে কেন? ডাকসু নির্বাচন প্রতিবছরই হওয়ার কথা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এটা করেনি, এটা তাদের ব্যর্থতা।আওয়ামী লীগ সরকারের কোনো হস্তক্ষেপ এখানে নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়া নির্বাচন করবেন কি না,আদালত ভালো বলতে পারবেন:কাদের

আপডেট সময় : ০২:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩