সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর সিলেটে হামে সংক্রমণ বাড়ছে, এ পর্যন্ত ৫৬ জন শিশুর মৃত্যু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে – বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট জৈন্তাপুরে ১২১ বোতল মদসহ গ্রেপ্তার ৩ সিলেট সিটি,, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ- সিসিক প্রশাসকের সুনামগঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ – ডোনাল্ড ট্রাম্প’ সিলেট ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ,প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সিলেটে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ সিলেটে ঈদুল আযহার নামাজ ২ হাজার ৭০৬টি জামায়াত অনুষ্ঠিত হবে

সিলেটে পুলিশে চাকরি পেলেন ১৩১ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে

 সিলেটে চাকরিপ্রত্যাশী প্রায় আড়াই হাজার প্রার্থীকে টপকে ১৩১ জন পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। সোমবার রাতে তাদেরকে চূড়ান্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ও নিয়োগ কমিটির প্রধান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১১১ জন পুরুষ, ২০ জন নারী।

জেলা পুলিশ জানায়, ‘যোগ্যতা যার চাকরি তার’ এ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অনলাইনের মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে ৩ হাজার ৯৫৭ জনকে বাছাই করা হয়। তাদেরকে শারীরিক সক্ষমতা প্রমাণে ‘ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্টের’ জন্য উপস্থিত থাকতে বলা হয়। তন্মধ্যে ২ হাজার ৫১২ জন উপস্থিত হন।

গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি তিনদিন সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়। প্রক্রিয়া শেষে ৮০১ জনকে শারিরীকভাবে যোগ্য বলে বিবেচনা করা হয়। এসব প্রার্থী ১৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষায় বসেন। এর ফলাফল প্রকাশ করা হয় গতকাল সোমবার, যেখানে ২৬৬ জন উত্তীর্ণ হন।

নিয়োগ কমিটি সোমবারই উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে। সাক্ষাৎকার শেষ ও ফলাফল প্রকাশ করতে প্রায় মধ্যরাত হয়ে যায়।
সিলেট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, শূন্য পদের বিপরীতে ১৩১ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
তিনি বলেন, ‘সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’ নিয়োগপ্রাপ্তরা আগামীতে দেশসেবায় ও কর্মক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশে চাকরি পেলেন ১৩১ জন

আপডেট সময় : ০৭:৩৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩