সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

যে কারণে হেলিকপ্টারে গিয়ে বিয়ে করলেন সাবেক কাউন্সিলরের ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

শখের কারণে মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় এই প্রথম রাজকীয়ভাবে হেলিকপ্টারে চড়ে আকাশ পথে বিয়ে করেছেন নাঈম হোসেন নামে এক সাবেক কাউন্সিলরের ছেলে। পরিবারের স্বপ্ন পূরণ করতে এ ব্যতিক্রম আয়োজনে ছেলের বিয়ে। বুধবার দুপুরে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

বর নাঈম পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চরবিভাগদী গ্রামের সাবেক কাউন্সিলর মো. জসিমউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

হেলিকপ্টার দেখতে সকাল থেকে বরের বাড়ি পৌর এলাকার চরবিভাগদী গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের উৎসুক জনতা ভিড় জমান। এক সময় পালকিতে বিয়ে দেখলেও এ যুগের মানুষের কাছে তাও ইতিহাস। এর মধ্যে আবার নতুন করে যুক্ত হলো হেলিকপ্টারযোগে বিয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে বাড়ির সামনের একটি ফাঁকা মাঠে বরবেশে নাঈম অপেক্ষা করেন। তার কিছুক্ষণ পর কালকিনি থানা পুলিশের পাহারায় একটি বেসরকারি হেলিকপ্টার হাজির হয় ওই মাঠে। তা দেখতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এরপর বর নাঈম হেলিকপ্টারে উঠে বসেন। মুহূর্তেই হেলিকপ্টারটি চলে যায় বরের শ্বশুর সাবেক কাউন্সিলর মস্তফা বেপারীর বাড়ি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে। তারপর কনে বৃষ্টির বাড়িতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। শেষে বর নাঈম ও কনে বৃষ্টি  ফিরেন হেলিকপ্টারে চড়ে। এমন বিয়ে দেখে খুশি এলাকাবাসী।

বরের বাবা কাউন্সিলর জসিমউদ্দিন বলেন, আমাদের পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। আজ সেই স্বপ্ন পূরণ করেছি।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই মো. কাঞ্চন মিয়া বলেন, নিরাপত্তার স্বার্থে পুলিশ অনুষ্ঠানে গিয়েছিল। হেলিকপ্টার এসে পৌঁছলে আমরা নিরাপত্তা দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে কারণে হেলিকপ্টারে গিয়ে বিয়ে করলেন সাবেক কাউন্সিলরের ছেলে

আপডেট সময় : ০৮:৫৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩