সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ২০০ বস্তা চোরাই চিনিসহ আটক ২ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 সিলেট মহনগর এলাকা থেকে অভিনব কায়দায় পাচারকালে ২০০ বস্তা চোরাই চিনি জব্দসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বেলা ১২টার দিকে জেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে জব্দ ও আটক করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। 

আটককৃতরা হলেন, ট্রাকের চালক রাজশাহী জেলার বেলা পুকুরিয়া এলাকার দুরুল হুদার ছেলে মো. সালাউদ্দিন (২৮) ও চালকের সহযোগী একই জেলার বহরমপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. মহাশিন (২৪)। 

মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন  সিলেট  শহরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। এসময় ট্রাকটির পিছু ধাওয়া করে ট্রাকসহ এর ভিতর থাকা ওই দুইজনকে আটক করে তাদের শরীর ও গাড়ি তল্লাশী করা হয়। এসময় তাদের হোফাজত হতে  একটি হলুদ ও নীল রঙ্গের ট্রাক জব্দ করা হয়; যার রেজি. নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৯, চেচিস নং- MAT3950 2012R20428, ইঞ্জিন নং- B591451081H63724260। 

এর মধ্যে থাকা পাথরের ৩ ইঞ্চি স্তরের নিচ থেকে ত্রিপাল দিয়ে মোড়ানো কথিত ভারতীয় ২০০ বস্তা চিনিও জব্দ করা হয়।  প্রত্যেক বস্তার গায়ে ইংরেজিতে WHITE CRYSTAL SUGAR OF ORIGIN INDIA, DOUBLE SULPHI TATION, SHRI DUTT INDIA PRIVATE LIMITEDসহ আরো অনেক ইংরেজি শব্দ লেখা আছে। 

পুলিশ জানায়, প্রতি বস্তার ওজন আনুমানিক ৪৯ কেজি করে নয় হাজার আটশত কেজি ভারতীয় চোরাই চিনি রয়েছে; যার আনুমানিক বাজার মূল্য এগারো লাখ ছিয়াত্তর হাজার টাকা। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ২০০ বস্তা চোরাই চিনিসহ আটক ২ 

আপডেট সময় : ০৬:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪