সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সিলেটে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার 0৬ জুন বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপে নির্বাচিত সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল, সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয়। আশা করছি শপথ বাক্যের মর্মার্থ বুকে ধারণ করে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকবেন।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে যৌথভাবে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমস্যা, চাহিদা ইত্যাদি বিষয়ে অবগত হয়ে তা সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের অভিহিত করবেন। এতে জনগণ দ্রুত কাঙ্খিত সেবা পাবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ২য় ধাপে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪