সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সাবরেজিস্ট্রি অফিসের পিয়নকে ৫ কোটি টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার সাবরেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াছিন মিয়াকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়েছে। দুদকের অর্থ আত্মসাতের মামলায় তাকে এ জরিমানা করেছেন কুমিল্লার আদালত। একই সঙ্গে তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুদক কুমিল্লার উপ-পরিচালক মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার কুমিল্লার স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) সামছুন্নাহার এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তাতুয়াকান্দি গ্রামের মোহন মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর সাবরেজিস্ট্রার অফিস সহায়ক (পিয়ন) পদে কর্মরত ছিলেন।

কুমিল্লার দুদক সমন্বিত কার্যালয় এবং আদালত সূত্র জানায়, পিয়ন ইয়াছিন মিয়া ২০১৪ সালের ৭ এপ্রিল থেকে ২০১৯ সালের ২৬ নভেম্বর পর্যন্ত স্বাক্ষর জাল করে নকল চালান ও তালিকা তৈরি করেন। জাল স্বাক্ষরে রেজিস্ট্রেশন ফি, তল্লাশি ফি ও নকলের ফি বাবদ পাঁচ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫৩৯ টাকা আত্মসাৎ করেন।

দুদকের তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ১০ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করেন দুদক কুমিল্লার সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান। এর পরিপ্রেক্ষিতে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে আসামি ইয়াছিনকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং আগামী ৬০ দিনের মধ্যে আত্মসাৎ করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে দুদক কুমিল্লার উপ-পরিচালক মো. ফজলুল হক বলেন, ইয়াছিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলার তদন্ত চলমান রয়েছে। দুদক কুমিল্লা কার্যালয় তার বিরুদ্ধে সব অভিযোগ যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবরেজিস্ট্রি অফিসের পিয়নকে ৫ কোটি টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:২১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪