সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

চল্লিশ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত বেলাল শেখকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দুরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি ১নং দুরমুট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য।

জামালপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর হতে দুইটি প্লাস্টিকের বস্তায় ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে ইউপি সদস্যকে আটক করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সাতদিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চল্লিশ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৩:১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪