সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

এমপি আনার হত্যা: খাল থেকে পঁচা-দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় জড়িত এবং হেফাজতে থাকা জিহাদকে নিয়েই তল্লাশি-অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গ সিআইডি। শুক্রবার রাতে তার দেওয়া তথ্য অনুসারে ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খাল থেকে পঁচা-দুর্গন্ধযুক্ত একটি ব্যাগ উদ্ধার করেছে সিআইডি।

তবে, ব্যাগটির ভেতরে মরদেহের খণ্ডিত অংশ রয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেটি পরীক্ষা করে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

এদিকে আজও ওই এলাকাগুলোয় অভিযান চালানো হবে জানিয়েছেন কলকাতা সিআইডির কর্মকর্তারা। শুক্রবার বারাসাত মুখ্য আদালতে হাজির করা হয় আসামি জিহাদকে। তার বিরুদ্ধে খুন, অপহরণ, তথ্য নষ্ট করা, ভুল তথ্য দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। সেসব আমলে নিয়ে জিহাদকে ১২ দিনের সিআইডি হেফাজতে দেন আদালত।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপর আনোয়ারুল আজীম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। বুধবার কলকাতার একটি ফ্ল্যাটে তাকে হত্যার তথ্য জানায় ভারতীয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপি আনার হত্যা: খাল থেকে পঁচা-দুর্গন্ধযুক্ত ব্যাগ উদ্ধার

আপডেট সময় : ০৪:০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪