সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে ২’দিনের বিশেষ অভিযানে মেট্রোপলিটন পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেট ২’দিনের বিশেষ অভিযানে পুলিশ সড়কে শৃঙ্খলা আনতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের নির্দেশে লাইসেন্স ও কাগজপত্রবিহীন গাড়ির মালিক-চালকদের বিরুদ্ধে আজ সোমবার (২০ মে) সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ অভিযান। অভিযানকালে এসব সব ঠিক না পেলে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের এবং যানবাহন র‍‍্যাকিং করছে এসএমপি’র ট্রাফিক পুলিশ।

বিষয়টি সাংবাদিকদের-কে নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসএমপি সূত্র জানায়, কমিশনার মো. জাকির হোসনে খান (পিপিএম- সেবা) ট্রাফিক বিভাগের প্রতি ১৬ মে জারিকৃত এক আদেশে বলেন- ২০ ও ২১ মে (সোম-মঙ্গলবার) সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহানগরজুড়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, গাড়ির নম্বর, ফিটনেস, রুট পারমিট ব্যতীত গাড়ি চালনা, অতিরিক্ত যাত্রীবহন ও অবৈধ পার্কিং ইত্যাদির বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে

অভিযানকালে প্রয়োজনমাফিক প্রসিকিউশন দাখিল ও অবৈধ সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদ এবং অবৈধ অটোরিকশা গাড়ি আটক করার নির্দেশ প্রদান করেন এসএমপি কমিশনার।আজ বেলা ১১টার দিকে মহানগর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড় ও জিতু মিয়ার পয়েন্টসহ দক্ষিণ সুরমার (মহানগরের আওতাধীন)বিভিন্ন পয়েন্টে সব ধরণের গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনীয় কাগজপত্র চেক করছে ট্রাফিক পুলিশ। সব ঠিক থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে গাড়ি, আর তা না হলে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। এছাড়া মোটরসাইকেলের হেলমেট ছাড়া চালকদের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে মামলা। 

বিশেষ এই অভিযানে চন্ডিপুল, শাহপরাণ এলাকার সুরমা পয়েন্ট, তেমুখীসহ মহানগরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়েছে ট্রাফিক পুলিশ।এদিকে,সিলেট মহানগরের অলি-গলি বা মূল সড়কেও হর-হামেশাই চলছে দ্রুতগতির ব্যাটারি বা মোটরচালিত রিকশা। দিন দিন এসব রিকশার সংখ্যা বেড়েই চলেছে, বাড়ছে তাদের দাপটও। বেপরোয়া এসব রিকশার কারণে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা, ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা। এসব অবৈধ রিকশার চলাচল বন্ধেও অভিযান চালাচ্ছে এসএমপি’র ট্রাফিক বিভাগ। 

এ বিষয়ে এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান সাংবাদিকদের-কে বলেন- ব্যাটারি বা মোটরচালিত রিকশার চলাচল রোধে আমরা কাজ করছি। আটকের পর রিকশার ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে। দ্রুত মহানগরকে এসব অবৈধ রিকশামুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ২’দিনের বিশেষ অভিযানে মেট্রোপলিটন পুলিশ

আপডেট সময় : ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪