সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

নগরীর সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হবে-সিসিক মেয়র আনোয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হবে। সিসিকের নাগরিক সেবার মান বৃদ্ধিসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের জন্য ধনী-গরিব নির্বিশেষ সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হচ্ছে। সিটি কর্পোরেশনের আয়োজনে নগর ভবনের সভা কক্ষে ১২ মে রবিবার সিলেট সিটি কর্পোরেশন পরিষদের ৩য় সাধারণ সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়কালে সিসিক মেয়র বলেন, আমি এ নগরের ২০ লক্ষ ভোটারের সেবক। যার ফলে আমি সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সকল নাগরিকের কাছে দায়বদ্ধ। সে দায়বদ্ধতা থেকে ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমিক, দিনমজুরসহ সকল শ্রেণি-পেশার মানুষের সাথে নতুন করারোপ নিয়ে আলোচনায় বসছি। বর্তমানে ওয়ার্ড কাউন্সিলর ও আইনজীবী সমন্বয়ে ২৭ টি বোর্ড গঠন করা হয়েছে এবং ২৭ টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স’র মূল্যায়ন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে নাগরিকগণ ২৮ মে পর্যন্ত করের হার পুনর্মূল্যায়ন করার সুযোগ পাবেন। প্রয়োজনে এ সময়সীমা আরো বৃদ্ধি পেতে পারে। এছাড়াও স্বল্প আয়ের মানুষ ও দরিদ্র মানুষের করের হার নির্ণয়ের ক্ষেত্রে সিসিকের বিশেষ নজর থাকবে বলেও মেয়র নগরবাসীকে আশ্বস্ত করেন।

মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী আরো বলেন, প্রত্যেকে নিজেদের নাগরিক সেবা প্রাপ্তির জন্য এবং নগরীর উন্নয়নের স্বার্থে নিজ দায়িত্বে নিয়মত কর প্রদান করবেন। এছাড়াও নগরীর সমস্যা নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, গ্রীন, ক্লিন ও স্মার্ট সিটি হিসেবে সিলেটকে গড়ে তুলতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগরীর সকলকে হোল্ডিং ট্যাক্স’র আওতায় আনা হবে-সিসিক মেয়র আনোয়ার

আপডেট সময় : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪