সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন:সুজিত রায় নন্দী 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মানোন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।তাদের মানসিক বিকাশ ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করে যেতে হবে।মঙ্গলবার বিকালে চাঁদপুর সিটি কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সুজিত রায় নন্দী বলেন,বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন,গবেষণা,উৎপাদন ও উৎকর্ষতার পাশাপাশি দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়েছে।একইসঙ্গে পরিকল্পিতভাবে পরিবেশের ভারসাম্য বজায় রেখে সরকার ধীরে ধীরে দেশকে শিল্পায়নের দিকেও এগিয়ে নিচ্ছে।তিনি বলেন,কিছু বাতিঘর সর্বদা আলো ছড়ায়,ঝড় বৃষ্টির রাতে শত প্রতিকূলতার মাঝেও ঠায় দাঁড়িয়ে থাকে যেন এক অবিচল স্থির স্তম্ভের মতো।আমাদের জননেত্রী শেখ হাসিনা তেমনই একজন, যিনি আজ ১৬ কোটি বাঙালির অনুপ্রেরণার উৎস,যিনি এই দেশে আস্থা,স্থিরতা আর শত বাঁধাতে মাথা উঁচু করে বাঁচতে শেখান সকলকে।দেশের প্রতি তার ভালোবাসা যেন স্বচ্ছ আয়নার মতো যেখানে দেশের প্রতি তার দায়িত্ব এবং এক নির্ভেজাল ভালোবাসাই ফুটে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির স্বাধীনতা ও মুক্তির পক্ষে আপসহীন।তার কন্যা শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও সাহসী রাষ্ট্রনায়ক।তিনি মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি করেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সাবেক নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ,জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর আলম।সভাপতিত্ব করেন,চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ মোঃসহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন,চাঁদপুর সিটি কলেজের স্থায়ী দাতা সদস্য আতাউর রহমান পাটোয়ারী। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন:সুজিত রায় নন্দী 

আপডেট সময় : ১০:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩