সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

কুলাউড়ায় সড়ক ও সেতুর উন্নয়নকাজ পরিদর্শন করলেন- এমপি নাদেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সড়ক ও সেতু পরিদর্শন করেছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।

শনিবার (৪ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ও সেতুর চলমান কাজ পরিদর্শন করে কাজের গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রাব্বি, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, থানার ওসি মো. আলী মাহমুদ, মৌলভীবাজার সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী শাহ আলম প্রমুখ।

সওজ সূত্রে জানা যায়, উপজেলার গাজীপুর-সাগরনাল সড়ক ও পৃথিমপাশা ইউনিয়নে নবনির্মিত রাজাপুর সেতুর উন্নয়ন কাজ চলমান রয়েছে। শনিবার বিকেলে এসব কাজ পরিদর্শনে যান এমপি শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় তিনি কাজের গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।এ ছাড়া রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা-শেওলা-চারখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণে আলোচনা হলে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রাব্বি এই মহাসড়কটি ৩৪ ফুটে উন্নীতকরণের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলে জানান।

সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল জানান, গাজীপুর-সাগরনাল সড়ক প্রশস্তকরণের জন্য ও রাজাপুর সেতুর অ্যাপ্রোচ সড়কের ভূমি অধিগ্রহণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলাউড়ায় সড়ক ও সেতুর উন্নয়নকাজ পরিদর্শন করলেন- এমপি নাদেল

আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪