সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

লন্ডনের বাঙালিপাড়ায় সাঁড়াশি অভিযান, অভিবাসীদের মাঝে আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৪৪৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পূর্ব লন্ডনের বাঙালিপাড়া খ্যাত হোয়াইট চ্যাপেলে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে ইউকে বর্ডার এজেন্সি ও পুলিশ। যেখানে বেশিরভাগ সিলেটি লোকজন বসবাস করেন। ফলে সেখানে অবৈধ অভিবাসী হিসেবে বসবাসরত সিলেটিদের মাঝে বেশি আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় দুপুরেও হোয়াইট চ্যাপেল এলাকা হঠাৎ করে চারদিক থেকে ঘিরে ফেলে ইমিগ্রেশন পুলিশ ও সাধারণ পুলিশ , প্রায় ৬০ জন পুলিশ অংশগ্রহণ করে অভিযান চালায়। এসময় বন্ধ করে দেওয়া হয় রাস্তাঘাটের সবগুলো পয়েন্ট। একে একে তল্লাশি শুরু করা হয় দোকানপাট, রেস্টুরেন্ট ও খোলা জায়গার সাধারণ স্টলগুলোতে। বৈধ কাগজপত্রের তল্লাশি থেকে রেহাই পাননি সাধারণ পথচারীরাও।প্রায় ৪ ঘণ্টাব্যাপী অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে।

অভিযান চলাকালীন সময়ে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবৈধ অভিবাসীদের অনেককে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়।এবারের অভিযানে অত্যাধুনিক ফেইস রিকোগনিশন ক্যামেরা ব্যবহার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর আগে এরকম যন্ত্র ব্যবহার করতে দেখা যায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে।পূর্বলন্ডনে বসবাসরত কয়েকজন সিলেটি বলেন- ইতিপূর্বে সেখানে এরকম বড় অভিযান কখনো হয়নি। এ অভিযানে কতজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত সঠিক সংখ্যা জানানো হয়নি।উল্লেখ্য, বৃটেনে বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তারে অভিযানের আগাম ঘোষণা দিয়েছিলো দেশটির হোম অফিস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লন্ডনের বাঙালিপাড়ায় সাঁড়াশি অভিযান, অভিবাসীদের মাঝে আতঙ্ক

আপডেট সময় : ০৭:১৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪