সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

সিলেট ভারতীয় চিনিসহ আটক ৪ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটের এসএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে ৪৪ লাখ ১০ হাজার টাকার ভারতীয় চিনিবোঝাই দুটি ট্রাকসহ চারজন চোরাকারবারি ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন।

ডিবি সূত্র জানায়, বুধবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের এস আই (নি:) পলাশ চন্দ্র দাশ শাহপরান থানাধীন পুরাদপুর পয়েন্টের পাকা রাস্তার উপর অবস্থান নেন। এসময় সেখানে দুটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৫-০৫৮২) এবং (ঢাকা মেট্রো ট ১৮-০৩৪৭) তল্লাশি চালালে বিপুল পরিমাণ ভারতীয় চিনির বস্তা পাওয়া যায়। একটা ট্রাকে ৪৫৫ ও অপর ট্রাকে ২৮০ বস্তা

মোট ৭৩৫ বস্তা চিনি (যার মূল্য ৪৪ লাখ ১০ হাজার টাকা) জব্দ করে জড়িত চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, মো. এরশাদ শেখ (৪০), মো. গিয়াস মরামানিক (২০), মো. স্বপন ইসলাম (৩২) ও মো. শাহজাহান (২৭)।জেলা পুলিশের গোয়াইনঘাট ও জৈন্তাপুর থানা অতিক্রম করে এই বিপুল পরিমাণ চিনির চালান এসএমপির সীমানায় প্রবেশ করলে মহানগর ডিবির চৌকস টিমের হাতে ধরা পড়ে।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীগণের বিরুদ্ধে এসএমপি শাহপরান(রা:) থানায় মামলা প্রক্রিয়াধীন। চোরাচালানের বিরুদ্ধে এসএমপি ডিবির অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ভারতীয় চিনিসহ আটক ৪ 

আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪