সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীর বাবা-চাচাকে পেটানো ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে
র‌্যাবের হাতে গ্রেপ্তার ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়
র‌্যাবের হাতে গ্রেপ্তার ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায় ছবি: সংগৃহীত

এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও প্রতিবাদ করায় ছাত্রীর বাবা-চাচাকে পেটানোর অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায় (২৮) গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কে এম শাইখ আকতার আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রায়মোহনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতেই রায়মোহনকে ফরিদপুরের সালথা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রীর পরিবারের ভাষ্য অনুযায়ী, ছাত্রলীগ নেতা রায়মোহন কুমার উপজেলার আটঘর ইউনিয়নের একটি গ্রামের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন।এ নিয়ে সালিস বৈঠকও হয়। ওই ছাত্রী বর্তমানে ফরিদপুর শহরের একটি মেসে থেকে সরকারি একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে। রায়মোহন মুঠোফোনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে তাকে তুলে নেওয়ার হুমকিও দেয়। ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়।

১০ মার্চ সালথায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেয়ের বাবা, চাচা ও চাচাতো ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়ের বিরুদ্ধে।এ ঘটনায় ১৩ মার্চ জেলা ছাত্রলীগ ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।ছাত্রলীগ নেতা রায়মোহন কুমারের দাবি,ওই ছাত্রীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।উল্টো তিনিই সেদিন মারধরের শিকার হন।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো.সাদিক বলেন,রায়মোহনকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীর বাবা-চাচাকে পেটানো ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩