সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে জুরান আলী নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত শনিবার দুপুরে ভবন থেকে পড়ে গুরুতর আহত হলে ওই শ্রমিককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। নিহত জুরান আলী কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার আলম মিয়ার ছেলে।

ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এস.আই জুয়েল আহমদ জানান, ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ক্যান্সার বিল্ডিংয়ের ৩য় তলায় কাজ করার সময় গত শনিবার দুপুর ১২টার দিকে সেখান থেকে হঠাৎ পড়ে যান জুরান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

এস.আই জুয়েল বলেন, সুরতহাল শেষে লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আপডেট সময় : ০৩:৩৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩