সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

সিলেটে এস্কেভেটরের আঘাতে শ্রমিক ‘খুন’ দুজন পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি

সিলেট সদর উপজেলার পীরেরচক বাজার এলাকায় মাটি কাটার এক শ্রমিক ‘খুন’ হয়েছেন। মাটি কাটার মেশিন (এস্কেভেটর বা ভেকু) দিয়ে ওই শ্রমিকের বুকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনায় নিহত আশিক মিয়া (৩৪) পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ঘটনার পর হতে তাঁর সহকর্মী দুই শ্রমিক পলাতক রয়েছে। এই ঘটনায় আশিকের ছোট ভাই মাসুক মিয়া বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় মামলা দায়ের করেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান, ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। স্থানীয়রা আশিকের দেহ ওই জায়গায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আশিকের দুই সহকর্মী পলাতক রয়েছেন। তারা হল পীরেরচক গ্রামের মনহর আলী মনু মিয়ার ছেলে ইসরাব আলী (৫০) ও মাহমুদ হোসেন (৪৫)।

ওসি জানান মামলায় এ দুজনসহ একই এলাকার খুরশেদ আলম (৩৫) নামের একজনকে আসামি করা হয়েছে। সৈয়দ আনিসুর রহমান জানান তাদের মাঝে আসলে কী হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে এটি খুনের ঘটনা। আশিকের বুকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুরো বিষয় জানতে কাজ করছে পুলিশ। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এস্কেভেটরের আঘাতে শ্রমিক ‘খুন’ দুজন পলাতক

আপডেট সময় : ০৩:০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩