সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেটে ২৯ মার্চকে প্রথম প্রতিরোধ যুদ্ধ দিবস হিসেবে উদযাপনের আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

প্রেবি বিজ্ঞপ্তি :

সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধ স্মরণে আয়োজিত আলোচনা সভা থেকে ২৯ মার্চকে সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধ দিবস হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড শুক্রবার, ২৯ মার্চ সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। প্রধান আলোচক ছিলেন সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী অধ্যাপক মো শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের নির্বাহী পরিচালক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ।

আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ পাঠাগার সিলেটের সভাপতি লেখক শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো আব্দুল জলিল ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল হোসেন। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মনোজ কপালী মিন্টু। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক মো শফিকুর রহমান ১৯৭১ সালের ২৯ মার্চ আখালিয়ায় তৎকালীন ইপিআর সদর দপ্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বাঙালি ইপিআর, আনসার ও মোজাহিদদের প্রচণ্ড প্রতিরোধ যুদ্ধের স্মৃতিচারণ করেন।অন্যান্য বক্তা দিনটিকে সিলেটে প্রথম প্রতিরোধ যুদ্ধ দিবস হিসেবে উদযাপনের আহ্বান জানান।সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল ঘোষণা করেন, আগামী বছর থেকে মুক্তিযুদ্ধ অনুশীলনের সহযোগিতায় মুক্তিযোদ্ধা সংসদ দিনটি উদযাপন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ২৯ মার্চকে প্রথম প্রতিরোধ যুদ্ধ দিবস হিসেবে উদযাপনের আহ্বান

আপডেট সময় : ০৪:৩৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪