সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সিলেটে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে ৮ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। এটি ট্রেনে ঈদযাত্রার ষষ্ঠ দিন। ঈদ উপলক্ষে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে।

সকাল ৮টা থেকে বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয় পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলের ট্রেনের টিকিট।ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রির কারণে সিলেটে রেলস্টেশনের কাউন্টারে নেই উপচে পড়া ভিড়।

২৮ মার্চ বিক্রি হয়েছে ৭ এপ্রিলের টিকিট। এদিন সকালে ট্রেনের পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরুর প্রথম আধঘণ্টায় ৯৪ লাখ বার এবং বিকেলে পূর্বাঞ্চল অর্থাৎ সিলেটে অঞ্চলে টিকিট বিক্রির প্রথম আধঘণ্টায় ৭৪ লাখ ৫০ হাজার হিট হয়েছে। এর আগের দিন পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য সকালের প্রথম আধঘণ্টায় কোটির আশপাশে এবং পূর্বাঞ্চলে প্রথম আধঘণ্টায় ৫০ লাখের মতে হিট হয়েছে।

ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি করা হলেও সেটা চাহিদার তুলনায় কম। প্রতিদিন যে পরিমাণ টিকিট অনলাইনে ছাড়া হয়, টিকিটপ্রত্যাশী থাকেন তার চেয়ে অনেক বেশি। বিশেষ করে সকালে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম আধঘণ্টায় একেকটি টিকিট পেতে গড়ে ৬০০ জন চেষ্টা চালান। প্রতিদিন কমপক্ষে চার লাখ টিকিটের চাহিদা থাকে। আন্তনগর ট্রেনের ৩০ হাজারের কিছু বেশি টিকিট প্রতিদিন বিক্রি করা হচ্ছে। ফলে অনেকে টিকিট পাচ্ছেন না।তবে অনলাইন টিকিট বিক্রি নিয়ে যাত্রীদের অভিযোগও রয়েছে। অনেকেই জানান অনলাইনে সবাই টিকিট পাচ্ছেন না। নির্ধারিত গন্তব্য ও ট্রেনের আসন ফাঁকা রয়েছে দেখালেও সেই টিকিট কাটতে সমস্যায় পড়তে হচ্ছে।

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম সিলেটভিউকে জানান, ঈদযাত্রায় ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কাউন্টারগুলোতে কোন চাপ নেই। ঈদের টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার দুর্ভোগ কমাতে এবং কালোবাজারি বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে টিকিট নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। যেহেতু অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবং সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে ঢাকা থেকে তাই কেউ টিকিট না পেলে আমাদের কিছু করার থাকছে না এখানে। একটি টিকিটের বিপরীতে একসঙ্গে অনেকে কেনার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন সফল হলেও অন্যরা টিকিট পাচ্ছেন না। তবে যাত্রীদের ঈদযাত্রা ভোগান্তিহীন করতে আমরা সব প্রস্তুতি নেয়া হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে ২৪ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪