সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

গণহত্যা দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

২৫ মার্চ কালরাত ও গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা কর্মসূচী পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করেন তারা।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালি জাতির উপর এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইটে’র নীলনকশা বাস্তবায়ন করে। বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেদিনের আত্মত্যাগেই অর্জিত হয়েছে লাল-সবুজের পতাকা। এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

সাধারণ সম্পাদক সজিবুর রহমান বলেন, আজকের এই কর্মসূচি তাদের উদ্দেশ্যে যারা আমাদের স্বাধীনতা প্রাপ্তিকে সহজ করে দিয়েছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকল শহিদ এবং গাজীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।এ সময় ছাত্রলীগের নবগঠিত কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণহত্যা দিবস উপলক্ষে শাবিপ্রবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

আপডেট সময় : ০৪:১৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪