সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় সিসিক প্রশাসক দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ রাসায়নিক ব্যবহার করায় প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ড আইন কমিশনের সেমিনারে অংশ নিলেন এমইউ’র প্রফেসর আশরাফুর রহমান সিলেটে গ্যাস বন্ধের খবর, যা বলছে পেট্রোবাংলা ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো সিলেটে মতবিনিময় সভায় রুহুল কবির রিজভী সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী

বড়লেখায় পাথারিয়া বনে আগুনের ঘটনায় বিট কর্মকর্তা প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২৮১ বার পড়া হয়েছে

বড়লেখা(মৌলভীবাজার)সংবাদদাতা :

মৌলভীবাজারের বড়লেখায় পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের আওতাধীন সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় বন বিভাগের ওই বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস গত শুক্রবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করেছেন। তাকে বনবিভাগের সিলেট বিভাগীয় অফিসে সংযুক্ত করা হয়েছে।এদিকে ঘটনাটি তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি এখনও তদন্ত কাজ করছে। আজ রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত ৭ মার্চ দুপুরে সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগে। এতে কয়েক হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোঁপঝাড় পুড়ে যায়। ফলে হুমকিতে পড়েছে পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল।স্থানীয় লোকজন ও পরিবেশকর্মীদের অভিযোগ,বনায়নের জন্য পরিকল্পিতভাবে সংরক্ষিত বনে আগুন লাগানো হয়েছে। এতে বনবিভাগের অসাধু কর্মকর্তাদের মদদে উপকারভোগীরা বনে আগুন দিয়েছেন। আগুনে বনের প্রায় ৪০ হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোঁপঝাড় পুড়ে গেছে বলে তারা ধারণা করছেন।এতে মারাত্মক ক্ষতি হয়েছে পরিবেশের। হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।বনবিভাগ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।তবে বনবিভাগ বলছে,কারও ফেলা সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।আগুনে বনের প্রায় ১ দশমিক ৮৫ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের আওতাধীন সমনভাগ বিটের সমনভাগ সংরক্ষিত বনের আয়তন ১ হাজার ৮৫০ হেক্টর। সমনভাগ বনাঞ্চলটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মিলে চিরসবুজ একটি বনাঞ্চল এবং উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের মধ্যে সংরক্ষিত বনাঞ্চলের অবস্থান অন্যতম। গত ৭ মার্চ দুপুরে সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগে। আগুনে বনের কয়েক হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোঁপঝাড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বনবিভাগের লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নেভান। তবে আগুনে বিপর্যয়ের মুখে পড়েছে বনভূমির প্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হয়েছে বন্যপ্রাণির আবাসস্থল।বনে আগুন লাগার ঘটনায় গত ১১ মার্চ বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেন বন বিভাগের সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বড়লেখায় পাথারিয়া বনে আগুনের ঘটনায় বিট কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় : ০৯:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩