সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

ছাত্রলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।নিহত ২৬ বছর বয়সি যুবকের নাম জাহিদ খান ঝলক। তিনি নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মধ্যপাড়া গ্রামের ছামিনুর রহমানের ছেলে ঝলক।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহিদ মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়িতে ছিলেন। রাত ৯টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নেয়। বের হওয়ার পর পরই তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঝলককে মৃত ঘোষণা করেন।ওসি জসিম উদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামি গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:০১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪