সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেট মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক

সাংবাদিকরা সমাজের দর্পণ : সিসিক মেয়র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ :

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ফটো সংবাদিকরা আমাদের সমাজের দর্পণ। রোদ-বৃষ্টি, দুর্যোগ-সংঘর্ষ সকল স্থানে উপস্থিত থেকে তারা বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরেন। নগরবাসীর যেকোন নাগরিক অসুবিধা ফটো সাংবাদিকরা তুলে ধরলে আমি উপকৃত হবো। গ্রীণ-ক্লিন ও স্মার্ট নগরী গড়ে তুলতে ফটো সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

গতকাল মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের হল রুমে আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্যদের মধ্যে রেইনকোট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে মেয়র উপরোক্ত কথাগুলো বলেন। এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার ফাউন্ডেশন ইউকের পরিচালক (বাংলাদেশ) লিমন আহমদ, ওয়েভস সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সদস্য, আম্বরখানা পঞ্চায়েত কমিটির সদস্য ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাসান আহমদ সান্না।

এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, সদস্য দুলাল হোসেন, মামুন হাসান, শাহ মো. কয়েছ আহমদ, আনিস রহমান, এএইচ আরিফ, শংকর দাস, জাবেদ আহমদ, শেখ আব্দুল মজিদ, এসএম রফিকুল ইসলাম সুজন, রতœা আহমদ তামান্না, আজমল আলী, ফটো সাংবাদিক রুহিন আহমদ, রুবেল মিয়া প্রমুখ। -বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকরা সমাজের দর্পণ : সিসিক মেয়র

আপডেট সময় : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪