সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১

নাশকতাকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে নাশকতাকারীদের তথ্য দিলে ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।  মঙ্গলবার বেলা ৩টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘নির্বাচন নিয়ে এখনো কোনো নাশকতার শঙ্কা নেই। তবে নাশকতার বিষয়টি বিবেচনা করে, পুলিশ নিরাপত্তার সব ব্যবস্থা নিয়েছে। কারও কাছে কোনো নাশকতার তথ্য থাকলে পুলিশকে জানাতে পারেন। নির্বাচন বানচাল ও এ ধরনের অপপ্রয়াস চালায়; তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ আমাদের নাশকতাকারীদের তথ্য দেন; তাদের পরিচয় গোপন করে ২০ হাজার টাকা থেকে লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

সংখ্যালঘুদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে মন্তব্য করে আইজিপি বলেন, ‘নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, তাদের উৎকণ্ঠার কথা মাথায় রেখে নির্বাচনি নিরাপত্তা গ্রহণ করেছি। তারা যেন নিরাপদে ভোট দিতে পারে; সেই লক্ষ্যে সব পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছি। এর পাশাপাশি নারীরা ও বয়স্করা ভোট দিতে পারে পুলিশ তাদের সহযোগিতা করবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার বাড়ানো হয়েছে। আগামী নির্বাচনে যথাযথভাবে করতে পুলিশের সব সদস্য মানসিকভাবে প্রস্তুত রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) মঈনুল হক, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দারসহ খুলনা বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাশকতাকারীদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

আপডেট সময় : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪