সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক কর্মশালায় সিসিক প্রশাসক শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক এসএমপির ৮ মাসের তৎপরতায় বড় ধরনের সাফল্য সিলেটের পাথর কোয়ারি চালু নিয়ে ঢাকার সভায় সিদ্ধান্ত সেবা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ ভাগে বিভক্ত করা হচ্ছে সিলেট সিটি করপোরেশন কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’

পররাষ্ট্রমন্ত্রী/উন্নত-সমৃদ্ধ স্মার্ট ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার জন্য অবাধ নির্বাচন অপরিহার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:
উন্নত-সমৃদ্ধ স্মার্ট ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার জন্য অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতাবিহীন নির্বাচন অপরিহার্য। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠকে কী আলোচনা হল সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাঁর ধোপা দিঘীর পাড়স্থ হাফিজ কমপ্লেক্সের বাসায় এসব কথা বলেন।
জনগণ উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা চায় উল্লেখ করে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলকে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মানুষ কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চায় না, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা চায়। যেখানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই চাওয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা। যেখানে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করার প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া হবে।
আমরা সব সময় শান্তি চাই, যুদ্ধ চাই না- এরকম পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করে তিনি ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলকে বলেন, বাঙালি এমন একটা জাতি যাঁরা স্বাধীনতার জন্য ৩০ লক্ষ প্রাণ দিয়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করেছে । এ নির্বাচনের মাধ্যমে আবারো প্রমাণিত যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যে রাষ্ট্র মানবাধিকার ও ন্যায় বিচারের অগ্রনায়ক। এজন্য বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট ও স্বচ্ছ ব্যালট বাক্সের পাশাপাশি সর্বস্তরে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পররাষ্ট্রমন্ত্রী/উন্নত-সমৃদ্ধ স্মার্ট ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার জন্য অবাধ নির্বাচন অপরিহার্য

আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩