সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল,সমাবেশ ও পিকেটিং করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।মঙ্গলবার সকালে পান্থপথ,বিমানবন্দর,কাজীপাড়া,দক্ষিণখান,মগবাজার,বসিলা,মিরপুর, শ্যামলী,যাত্রাবাড়ী,খিলগাঁও,মিতিঝিল,বেইলী রোড,ডেমরা,বাদামতলি,সূত্রাপুর,ধোলাইপাড়,ঢাকা-নারায়ণগঞ্জ রোড, সবুজবাগসহ বিভিন্ন স্থানে মিছিল করেন তারা। 

সকালে পান্থপথে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।এ সময় উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু.আতাউর রহমান সরকার বলেন,জনগণ সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে নেমে এসে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে তাদের প্রতি গণঅনাস্থা জানিয়েছে। তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বে না।তাই চর দখলের মহড়া বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বাতিল,সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি।অন্যথায় মাফিয়া সরকারের জন্য গণঅভ্যুত্থান অপেক্ষা করছে।

হরতালের সমর্থনে বিমানবন্দর সড়কে মিছিল ও পিকেটিং করেছেন দলটির কর্মীরা।থানা সেক্রেটারি আবু মাহদীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। কাফরুল পশ্চিম থানা আমির আবু কাউসারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল কাজিপাড়ায় শুরু হয়ে ৬০ ফিট রাস্তায় গিয়ে শেষ হয়।বিমানবন্দর-দক্ষিণখান সড়কে মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।এই মিছিলে নেতৃত্ব দেন বিমানবন্দর থানা সেক্রেটারি আবু মাহাদী।

এদিকে সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা।সকালে হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিল-পিকেটিং ও সড়ক অবরোধ করে মিছিল করেছেন দক্ষিণের নেতাকর্মীরা।এতে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিসে শুরা সদস্য মু. শাহজাহান খান। খিলগাঁওয়ে মিছিল-পিকেটিং ও সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা।এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম।মতিঝিলে মিছিল করেছেন নেতাকর্মীরা।দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মারের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৬:৪৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩