সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মশা মারতে ৪৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।এই অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।মশা মারতে ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ধরা হয়েছে ৪৬ কোটি ৭৫ লাখ;যা মোট বাজেটের ০.৬৯ শতাংশ। 

গত অর্থবছরে এই বাজেট ধরা হয়েছিল ৩০ কোটি ৭৫ লাখ টাকা।এর মধ্যে এই বাজেটকে প্রকৃত সংশোধিত করে এ খাতে ব্যয় করা হয়েছিল ৩১ কোটি ১০ লাখ টাকা।নগর ভবনে মেয়র হানিফ অডিটোরিয়ামে সোমবার বিকালে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি তার চতুর্থ বাজেট ঘোষণা।

এর আগে গত ১৩ জুলাই ডিএসসিসির দ্বিতীয় পরিষদের একবিংশতম করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।পাশাপাশি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের অনুমোদন দেওয়া হয়।ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৭২৮ কোটি ১৪ লাখ টাকা,রাজস্ব আয় ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ,অন্যান্য আয় ১০২ কোটি ৭৫,সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৮২ লাখ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান,কাউন্সিলর,বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা।এছাড়া ২০২২-২৩ অর্থবছরে ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা। এতে মধ্যবর্তী সংশোধিত বাজেট ধরা হয়েছিল ৬ হাজার ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা।এর মধ্যে প্রকৃত সংশোধিত বাজেট ধরা হয়েছিল ১ হাজার ৯৯৭ কোটি ৭৫ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মশা মারতে ৪৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির

আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩