ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মানুষের আস্থা ও বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব- এম এ মালিক এমপি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী  সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে- বাণিজ্যমন্ত্রী মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় অপরাধ উস্কে দিচ্ছে- ডা, শফিকুর জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে – কাইয়ুম চৌধুরী সিলেট থেকে সংসদে আলোচিত ৬ নেত্রীর নাম সিলেট বিভাগের এক এমপিকে হ ত্যা চেষ্টার মামলায় জামায়াত প্রার্থীসহ আসামি দুই শতাধিক

র‍্যাবের হাতে অজ্ঞান পার্টির মূল হোতা ও তার সহযোগী বন্দি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর জালে বন্দি হয়েছেন অজ্ঞান পার্টির দুজন। এর মধ্যে একজন এ চক্রের মূল হোতা।

সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল থানাসদর থেকে তাদের গ্রেফতার করা।হয়গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর বানিগাঁওয়ের মৃত মতি মিয়ার ছেলে সালাউদ্দিন (৪৪) ও শ্রীমঙ্গল সদর এলাকার সিরাজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (২৮)।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়-গত ৫ ডিসেম্বর দুপুরে এক নারী মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ বাজারস্থ ইউসিবি ব্যাংকের শাখায় গিয়ে সেখান থেকে ফেরার সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। এ চক্রের সদস্যরা রুমালের মধ্যে চেতনানাশক পদার্থ মিশিয়ে ওই নারীর নাক-মুখে নিক্ষেপ করে। এতে ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে অজ্ঞান পার্টির সদস্যরা তার গলায় থাকা স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় পরে ভিকটিম বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি র‍্যাব-৯-ও তদন্ত শুরু করে এবং এক পর্যায়ে সোমবার বিকালে শ্রীমঙ্গল থানাসদর থেকে সালাউদ্দিন ও আনোয়ারকে গ্রেফতার করে।পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যাবের হাতে অজ্ঞান পার্টির মূল হোতা ও তার সহযোগী বন্দি

আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩