সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

প্রতিবন্ধীদেরও দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে-অতিরিক্ত বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:
প্রতিবন্ধীদেরও সামনের দিকে এগিয়ে নিতে দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে।যাতে তারা স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখতে পারে।সমাজের সকল অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সিলেটে রবিবার ৩ ডিসেম্বর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়,সিটি কর্পোরেশন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ একথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ পিপিএম,অতিরিক্ত ‍পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. আব্দুর রফিক।প্রতিবন্ধীদের শিক্ষা,কর্মসংস্থান ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে দেবজিৎ সিংহ বলেন,সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করে আসছে,বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যাও ক্রমান্নয়ে বৃদ্ধি পাচ্ছে।তিনি আরো বলেন, সিলেটে ৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু রয়েছে।

এছাড়াও সিলেট জেলার প্রতিটি উপজেলায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম,অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম ও প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ চলমান রয়েছে।আগামীতে এসব সেবাদান কার্যক্রম ও অনুদানের পরিমাণ আরো বৃদ্ধি পাবে আশা করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন,প্রতিবন্ধীরা যেন বঞ্চনার স্বীকার না হয়,সমাজে বোঝা বা হেয় প্রতিপন্ন না হয় সেই সমতা নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে তাদের সুযোগ করে দিতে হবে।প্রতিবন্ধীদের সহায়তাকারী বিভিন্ন সংগঠনের কাজের প্রশংসা করে তিনি বলেন,প্রতিবন্ধীদের উন্নয়নে আগামীতেও এ ধারা অব্যাহত রেখে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারকে সহায়তা করবেন। আলোচনাসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান,প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিবন্ধীদেরও দক্ষ ও স্মার্ট জনশক্তিতে রূপান্তরিত করতে হবে-অতিরিক্ত বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৪:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩