সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

নাশকতার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা,ভাঙচুর ও বোমা বানানোর অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব। আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।সন্ধ্যায় র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,আজ বিকেলে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সাংগঠনিক সম্পাদক মন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে র‍্যাব-১০-এর একটি দল যাত্রাবাড়ীর রায়হান সুপারমার্কেটে অভিযান চালায়। এ সময় মার্কেটের ছাদ থেকে পেট্রলবোমা, ককটেল তৈরির সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেপ্তার করে।তারা হলেন রুবেল (৩৩), মারুফ খান (২১), আল আমিন (২২) ও হৃদয় সরদার (২৫)।এ সময় তাঁদের কাছ থেকে ১২টি দেশীয় অস্ত্র (ছুরি,চাপাতি,চাকু ইত্যাদি), ১০টি পেট্রলবোমা,৪টি ককটেল,৯০ গ্রাম গানপাউডার,আড়াই কেজি গাঁজা,একটি গাঁজা মাপার যন্ত্র,দুই লিটার পেট্রল,একটি মোটরসাইকেল ও তিনটি হেলমেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তাঁরা নাশকতার উদ্দেশ্যে ছাদের ওপরে পেট্রলবোমা ও ককটেল তৈরি করছিলেন।যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি অপু এবং সহসভাপতি ফাহিমের নেতৃত্বে যাত্রাবাড়ী,সায়েদাবাদ,ধোলাইপাড়,গোলাপবাগ,ডেমরা,দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিলেন।দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িত অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।গত ২৮ অক্টোবর থেকে পরবর্তী সময়ে হামলা,নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় জড়িত অভিযোগে এ নিয়ে মোট ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাশকতার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩