সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে

গাজা থেকে সরে যেতে ৩ ঘণ্টা সময় দিল ইসরাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:অনলাইন সংস্করণ

এবার অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে দক্ষিণাঞ্চলের দিকে সরে যাওয়ার জন্য মাত্র তিন ঘণ্টার সময় বেধে দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।স্থানীয় সময় রোববার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত নির্দিষ্ট করিডোর ব্যবহার করে গাজার উত্তরের বাসিন্দারা দক্ষিণে চলে যেতে পারবেন বলে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। এরপর যেকোনো সময় অভিযান শুরু করতে পারে ইসরাইলি সশস্ত্র বাহিনী।ইসরাইলি সশস্ত্র বাহিনী রোববার স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে এই সময়সীমা বেঁধে দেয়। 

ওই পোস্টে সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি ইসরাইলি সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত করিডরে কোনো ধরনের হামলা বা অভিযান চালাবে না।গাজাবাসীর উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, দয়া করে নির্ধারিত এই সময়ে উত্তর গাজা থেকে দক্ষিণ দিকে যাওয়ার সুযোগ নিন।রোববার সকালের দিকে ইসরাইলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে। এতে দাবি করা হয়, গাজার বাসিন্দাদের দক্ষিণ দিকে চলে যেতে বাধা দিচ্ছে হামাস। বেসামরিক জনগণকে হামাস মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে।

এর আগে ১৩ অক্টোবর গাজাবাসীর প্রতি এক ভয়াবহ আলটিমেটাম দেয় ইসরাইলের সশস্ত্র বাহিনী। জাতিসংঘের মাধ্যমে তারা জানায়, ২৪ ঘণ্টার মধ্যে গাজা উপত্যকার কেন্দ্রস্থল বলে পরিচিত ওয়াদি গাজা থেকে সেখানকার ১১ লাখ অধিবাসীকে সরে যেতে হবে।তবে বিষয়টি একপ্রকার অসম্ভব বিবেচনা করে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ইসরাইল যে দাবি করেছে, তাতে ওই অঞ্চলের অন্তত ১১ লাখ অধিবাসীকে সরে যেতে হবে, যা গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক।তিনি বলেছেন, জাতিসংঘ এই আল্টিমেটাম প্রত্যাহারের জন্য জোরালো দাবি জানাচ্ছে ইসরাইলের কাছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজা থেকে সরে যেতে ৩ ঘণ্টা সময় দিল ইসরাইল

আপডেট সময় : ০১:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩