সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি সিলেট বিভাগে ৮ জনের  কারাদণ্ড সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপির পৃথক বিশেষ আভিযানিক টহলদল উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, গরু ও মহিষ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৪ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৯:৩৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬