সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩
- আপডেট সময় : ১১:৩৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ২১,০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০৩
গত ২০ নভেম্বর ২০২৬খ্রি বিকাল ১৪.১০ ঘটিকার সময় সিলেট জেলার বিায়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বিায়ানীবাজার থানাধীন ০২ নং চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-টু-সিলেট গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি যাত্রীবাহি বাস সিলেট -জ-১১-০৭৬৭গাড়ি থেকে ধৃত আসামী ১। রাসেল আহমদ (২৫) পিতা-সাইদুর রহমান, সাং-মাদারখাল, থানা-জকিগঞ্জ, জেলা:সিলেট এর দেহ তল্লাশীকালে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১৩০০ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়।
অপর একটি আভিযানিক দল একই তারিখ রাত ২২.১০ ঘটিকার সময় কাকুরা সাকিনস্থ কাকুরা ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-টু-সিলেটগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি যাত্রীবাহি বাস সিলেট -জ-১১-০৮১৯ গাড়ি থেকে ধৃত আসামী ২। মো:আনোয়ার হোসেন(৩৫) পিতা-মো:মুতছিল আলী ,মাতা- রাবেয়া বেগম, ২।মোস্তাক হোসেন(৩৪) পিতা-খলিলুর রহমান মাতা;পিয়ারা বেগম সর্ব সাং-শেখ পাড়া, থানা-জকিগঞ্জ জেলা-সিলেটদেরকে তল্লাশি করাকালে ধৃত আসামীদ্বয়ের নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ৮০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধারসহ আসামীদেরকে আটক করা হয়। এসংক্রান্তে বিয়ানীবাজার থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।





















