সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ৩ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিলেটে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, কোনটিতে কবে ভোট ড. ইউনূসের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ সাবেক শিক্ষামন্ত্রী সিলেটের নাহিদ গ্রেফতার সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা সিলেট ওসমানীতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের, বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৫৭ সিলেটে গাড়িতে অগ্নিসংযোগ: প্রশাসনের ব্যর্থতা – ইমদাদ চৌধুরী

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বাংলাদেশ

স্টাাফ রিপোর্টার :

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। আগামী দিনে তিনি আরও দৃঢ়তার সঙ্গে দেশের সব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এবং এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে দেশের মানুষ ভালো থাকবে, অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ জন্য মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

গত শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পলাতক কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ জানে, সরকারও জানে। দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করতে এখানে সমবেত হয়েছি। কিন্তু দুঃখজনকভাবে একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক সন্ত্রাসীরা সিলেটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। গত রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে কাপড়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। সাহস থাকলে এসব সন্ত্রাসী সামনে এসে কথা বলুক। চোরের মতো রাতের অন্ধকারে এ ধরনের কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা বরদাশত করা হবে না। রাজনৈতিকভাবে এসব অপতৎপরতার মোকাবিলা করা হবে।

সিসিক প্রশাসক আরও বলেন, বিএনপির উপজেলা, ইউনিয়ন, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। গত দুই দিন ধরে সিলেট মহানগরী ও বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলাকারীর সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না। তবে আমাদের ভদ্র আচরণকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দিতে বিএনপি অতীতেও প্রস্তুত ছিল, ভবিষ্যতেও থাকবে।

তিনি নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬