সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি

শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পথচারীরা যেদিকে যাবেন, সেদিকেই

পাবেন প্রশস্ত ও উন্নত সড়ক

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে। কোনো সড়ক কাঁচা বা অপ্রশস্ত থাকবে না। নগরবাসী যেদিকে যাবেন, সেদিকেই প্রশস্ত ও উন্নত সড়ক পাবেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। তিনি সিলেটের যোগাযোগব্যবস্থার উন্নয়নে একটি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছেন। এ প্রকল্পের কাজ শুরু হলে নগরীর কোনো সড়ক আর কাঁচা থাকবে না। নগরীর যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিকের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব জামাল আহমেদ, ৪২ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কামরান আহমেদ, সোয়েব আহমেদ, সেলিম আহমেদ, রানা মিয়া, জাকারিয়া আহমেদ, ইসলাম উদ্দিন, শ্রীরামপুর ঈদগাহের সভাপতি লিলু মিয়া, ছদরুল ইসলাম, এলাকার মুরুব্বি মাহতাব আহমদ, নেহাল মিয়া, তারা মিয়া, রুহেল আহমেদ ও নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

আপডেট সময় : ১২:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬