সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না

স্টাফ রিপোর্টার :

প্রথাগত শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, দেশে বা বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে বেকারত্ব দূর হবে এবং তরুণেরা স্বাবলম্বী হয়ে উঠবে।

সোমবার (৯ নভেম্বর) সকালে নগরীর চৌহাট্টায় সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত ‘ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর বিভিন্ন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যারা এই প্রশিক্ষণ নিয়েছেন বা ভবিষ্যতে নেবেন, কাউকে দরজায় দাঁড়াতে হবে না যে আমাকে কাজে লাগান। আপনাদের চাকরিদাতারা খুঁজে নেবে, অথবা আপনারা ফ্রিল্যান্সার হিসেবে নিজেরা নিজেদের কর্মসংস্থান করতে পারবেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার দেশগুলোতে জনশক্তি রপ্তানির বিশাল সুযোগ রয়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলো এই সুযোগ নিলেও আমরা পিছিয়ে আছি। এর মূল কারণ দেশে পর্যাপ্ত শিল্পায়ন ও কর্মসংস্থানের অবকাঠামো তৈরি না হওয়া। তবে কারিগরি ও আইটি জ্ঞানে পারদর্শিতা অর্জন করলে দেশ-বিদেশ উভয় স্থানেই ভালো আয়ের সুযোগ রয়েছে।”

সিসিক প্রশাসক বলেণ, “আমরা চাই এই প্রতিষ্ঠান থেকে অন্তত প্রতিবছর কয়েকশ তরুণ-তরুণী প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানে প্রবেশ করুক। এই চৌহাট্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা চাই সিলেটের এই প্রতিষ্ঠানটি যেন একটি আধুনিক ও আলোচিত শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।”

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হোসনে আরা লাইজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা শাকিল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভিন্ন ট্রেডের ইন্সট্রাক্টর ইমন কাজী, হিমেল শেখ, মো. রিয়াদ, আব্দুস সালাম ও উম্মে সালমা রিপা। অনুষ্ঠানের শেষ পর্বে ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, ফ্রিল্যান্সিং এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

আপডেট সময় : ০২:৩১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬